সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, আলোচনায় পুশইন ও সীমান্ত-হত্যা ইস্যু ফিলিস্তিনি এক গবেষকের চোখে ইরানের সাম্প্রতিক ভূমিকা চালু হচ্ছে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

হাসপাতালের বেড থেকে শায়খ আহমাদুল্লাহর বিশেষ বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

জনপ্রিয় ইসলামিক স্কলার, দাঈ ও সমাজকর্মী শায়খ আহমাদুল্লাহ বেশকিছু দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের বেড থেকেই তিনি সুহৃদদের জন্য বার্তা পাঠিয়েছেন; তারা যেন চিন্তিত না হন এবং তার জন্য আরো বেশি বেশি দোয়া করেন।

বার্তাটি তার ফেসবুক পেজে আপ দিয়ে পেজের এডমিন লিখেন, আলহামদু লিল্লাহ আমাদের সবার প্রিয় শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ)-এর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। হাসপাতাল থেকে তিনি একটি ভয়েস মেসেজ পাঠিয়েছেন। সবার জ্ঞাতার্থে ভয়েস মেসেজের লিখিত রূপ তুলে ধরছি-

‘আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আলহামদু লিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এখন অনেকটাই সুস্থবোধ করছি। শ্বাসকষ্ট কমেছে। তবে ভাইরাসের সংক্রমণ জনিত কারণে ফুসফুসের যে ক্ষতি হয়েছে, তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শে ঔষধ সেবন করছি। তাঁরা আশা প্রকাশ করেছেন, ইন শা আল্লাহ সেরে উঠতে পারব। আরো তিনদিন ঔষধ সেবনের পর পুনরায় পরীক্ষা করা হবে। তখন ইন শা আল্লাহ ফুসফুসের অবস্থা পুরোপুরি জানা যাবে। তাঁরা বিশ্রাম নেয়ার জন্য পরামর্শ দিয়েছেন। হালকা কাশি আছে। অনিদ্রায় ভুগছি, খাবারের চাহিদা অনেক কম, শরীর বেশ দুর্বল। তবে আলহামদু লিল্লাহ মানসিকভাবে ভালো আছি।

আমি জেনেছি যে, আমি অসুস্থ হওয়ার পর আপনারা অনেকে আমার জন্য দোয়া করেছেন, উৎকণ্ঠা প্রকাশ করেছেন, খোঁজ-খবর নিয়েছেন— আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আপনারা যে আমাকে এত ভালোবাসেন, এটা জেনে আমি আশ্চর্য হয়েছি। আপনাদের জন্য দোয়া করা ছাড়া আপনাদের এই ভালোবাসার যথার্থ প্রতিদান দেয়ার ক্ষমতা আমার নেই। আপনাদের দোয়া ও ভালোবাসা আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। আমি জানি না, কতটুকু দায়িত্ব পালন করতে পারব। আল্লাহ তাওফিক দান করুন।

বিপদ ও অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। মাঝেমধ্যে আল্লাহ তায়ালা বিপদ ও অসুস্থতা দিয়ে বান্দাকে পরীক্ষা করেন। পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই, যারা ধৈর্য ধারণ করেন। আমিও এরকম একটি পরীক্ষার সম্মুখীন হয়েছি। আপনারা দোয়া করবেন, আমি যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি।

সবার প্রতি আমার আহ্বান, যথাসম্ভব সবাই সতর্ক থাকবেন ও স্বাস্থ্যবিধি মেনে চলবেন। তবে সবসময় ভরসা রাখবেন আল্লাহর ওপর। আল্লাহ ছাড়া আর কোনো উদ্ধারকর্তা ও পরিত্রাতা নেই। আপনরা ইতোমধ্যে অনেকেই হয়ত জেনেছেন, আমার পরিবারের আরো তিনজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আমার জন্য এবং আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। এই সময়ে দোয়া-ই অনেক বড় দাওয়াই।

সবাইকে অনুরোধ করব, ফোন না করার জন্য। সকল আপডেট আমার এই পেইজে জানানো হবে। একান্ত কথা বলতে হলে ফাউন্ডেশনের নম্বরে কল করবেন। কারণ কথা বলা আমার জন্য পুরোপুরি নিষিদ্ধ। আপনারা আমাদেরকে ভালোবাসেন, জানি; কিন্তু আমরা এখন কল রিসিভ করার অবস্থায় নেই। আল্লাহ আপনাদের কল্যাণ করুন।’

প্রসঙ্গত, শায়খ আহমাদুল্লাহর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে।  শনিবার তার ভেরিফাইড ফেসবুক থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এক পোস্টে বলা হয়েছে, ‘তাঁর শারীরিক অবস্থা কিছুটা ভালো। কাশি ও বুকে ব্যথা কম। ফুসফুসের অবস্থা জানা যাবে সিটি স্ক্যান করার পর ইনশাআল্লাহ।’

ওদিকে তার পরিচালিত আস সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ! মুহতারাম শায়খ আহমাদুল্লাহর বর্তমান শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে। আমরা সকলে দুআ করি আল্লাহ তাআলা মুহতারাম শায়খকে দ্রুত সুস্থ করে দিন।’

এর আগে গত (৪ ফেব্রয়ারি) বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হোন তিনি। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল (৫ ফেব্রুয়ারি) শুক্রবার তাকে স্থানান্তর করে ঢাকার অন্য একটি বিশেষায়িত হাসপাতালে নেয়া হয়েছিলো। বর্তমানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ