বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

‘ছাত্র জমিয়ত বাংলাদেশ’ তুরাগ থানার কাউন্সিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন তুরাগ থানার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৬ ফেব্রুয়ারী) শনিবার বাদ মাগরীব জামিয়া সুবহানিয়া মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে প্রধান আলোচকের বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ সভাপতি মুহাম্মদুল্লাহ কাসেমী বলেন, ছাত্র জমিয়তের প্রথম স্লোগানই হচ্ছে ব্যক্তি গঠন। আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) ব্যক্তি গঠনের উপর সবচে বেশী গুরুত্ব দিতেন। তিনি বলতেন- ব্যক্তি গঠনের মধ্যে এটাও পড়ে ছাত্র তার ছাত্র জীবনে সিয়াসত চর্চা করবে মাদরাসার ভিতরেই উস্তাদদের তত্বাবধানে থেকে। আগামীতে ছাত্র যখন নেতৃত্বের আসনে বসবে তখন যেন তার পিছিয়ে আসতে না হয়। সে যেন সঠিক নেতৃত্ব দিতে পারে এজন্য ছাত্র জীবন থেকেই চর্চাটা শুরু করতে হবে।

তিনি বলেন, শিক্ষাজীবন শেষ হওয়ার পর যখন নেতা পর্যায়ের হয়ে যাবেন তখন আর শিখার সময় থাকবে না তাই শিক্ষাটা এখনই অর্জন করতে হবে। দিনের ২৪ ঘন্টা সময় রুটিনের মধ্যে এনে নিজের জীবনকে এখনই গঠন করতে হবে। নিজেকে একজন যোগ্য নেতৃত্বদানকারী হিসেবে গড়ে তুলতে হবে। এখন থেকেই ছাত্র জমিয়তের সাথে সম্পৃক্ত হতে হবে।

তুরাগ থানা ছাত্র জমিয়তের আহবায়ক আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম তুরাগ থানার সিনিয়র সহ সভাপতি মুফতী শফিকুল ইসলাম কাসেমী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মুফতী শরিফুল ইসলাম কাসেমী, মুফতী নূর আলম কাসেমী, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন সবুজ উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক মাহমুদ মোল্লা, আশরাফ আলী, ছোবহানিয়া ক্যাম্পাসের যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান মানসুর, হোসাইন আহমদ, মনির হোসাইন প্রমুখ।

কাউন্সিলে আরিফুল ইসলামকে সভাপতি ও বায়জিদ আহমদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ