সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, আলোচনায় পুশইন ও সীমান্ত-হত্যা ইস্যু ফিলিস্তিনি এক গবেষকের চোখে ইরানের সাম্প্রতিক ভূমিকা চালু হচ্ছে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

এবার ময়মনসিংহে চালু হলো হিজড়াদের জন্য কুরআন শিক্ষা সেন্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তারিক জামিল: রাজধানীর কামরাঙ্গীরচরের পর এবার ময়মনসিংহে চালু হলো হিজড়াদের জন্য দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসা।

গতকাল ৬ ফেব্রুয়ারি শনিবার, বাদ জোহর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাচারীঘাট এলাকায় দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের এ মাদরাসাটি উদ্বোধন করা হয়। ময়মনসিংহ বিভাগীয় হিজরা কল্যাণ পরিষদের সভাপতি তনু হিজরার সভাপতিত্বে এর উদ্বোধন করেন, হিজরাদের কুরআন শিক্ষাদান বিশেষায়িত এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা মুফতী আব্দুর রহমান আজাদ।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাওয়াতুল কুরআন শিক্ষা প্রকল্পের কেন্দ্রীয় প্রধান প্রশিক্ষক মাওলানা আজীজুল হক, বাংলাদেশ মুজাহিদ কমিটির ময়মনসিংহ জেলা সদর মাওলানা মুস্তাফিজুর রহমান, ট্রিচার্স ট্রেনিং কলেজ মসজিদের খতিব মুফতী গোলাম মাওলা ভূঁইয়া, আলেম ও ওয়ায়েজ মাওলানা মুহা. মামুনুর রশীদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এসময় বক্তাগণ হিজরাদের কুরআন ও ইসলামের নৈতিকতা শিক্ষার উপর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ কার্যক্রমের ভূয়সী প্রশংসাও করেন তারা।

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ