মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলীয় জোটের লংমার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বিরোধী ১১ দলীয় জোট (পিডিএম) প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে ২৬ মার্চ ইসলামাবাদে লংমার্চ করবে। পিডিএম প্রেসিডেন্ট ও জমিয়তে ওলামায়ে ইসলাম নেতা মাওলানা ফজলুর রহমান বৃহস্পতিবার এ ঘোষণা দেন।

এ ঘোষণার সময় তার সঙ্গে ছিলেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেত্রী নওয়াজকন্যা মরিয়ম নওয়াজ, পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারিসহ অন্যান্য নেতারা।

জানা যায়, কাশ্মীরে ভারতীয় দখলদারিত্ব বন্ধে ইমরান ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ বিরোধী রাজনীতিবীদদের। এ জন্য তাকে জবাবদিহিতায় আনা হবে বলে হুশিয়ারি দিয়েছেন তারা।

প্রসঙ্গত, ইমরান খানের পদত্যাগের দাবিতে গত বছরের সেপ্টেম্বর মাসে সর্বদলীয় জোট গঠন করে মূল বিরোধীদলগুলো। জোটের নাম দেয়া হয় পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ