শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

শায়খ আহমাদুল্লাহর স্বাস্থ্যের উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনপ্রিয় ইসলামিক স্কলার, দাঈ ও সমাজকর্মী শায়খ আহমাদুল্লাহর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। আজ (৬ ফেব্রুয়ারি) শনিবার তার ভেরিফাইড ফেসবুক থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এক পোস্টে বলা হয়েছে, ‘তাঁর শারীরিক অবস্থা কিছুটা ভালো। কাশি ও বুকে ব্যথা কম। ফুসফুসের অবস্থা জানা যাবে সিটি স্ক্যান করার পর ইনশাআল্লাহ।’

ওদিকে তার পরিচালিত আস সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ! মুহতারাম শায়খ আহমাদুল্লাহর বর্তমান শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে। আমরা সকলে দুআ করি আল্লাহ তাআলা মুহতারাম শায়খকে দ্রুত সুস্থ করে দিন।’

এর আগে গত (৪ ফেব্রয়ারি) বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হোন তিনি। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল (৫ ফেব্রুয়ারি) শুক্রবার তাকে স্থানান্তর করে ঢাকার অন্য একটি বিশেষায়িত হাসপাতালে নেয়া হয়েছিলো। বর্তমানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ