মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

সু চিকে ছাড়াই শপথ নিয়েছেন এনএলডির ৭০ এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর আটক হয়েছেন দেশটির নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্ত।

গত বুধবার সু চির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে দেশটির পুলিশ। এদিকে অভ্যুত্থান ঘটিয়ে জান্তা পার্লামেন্ট বাতিল করলেও বৃহস্পতিবার সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) ৭০ জন সদস্য শপথ নিয়েছেন।

রাজধানী নেপিদোতে একটি ভবনে বৃহস্পতিবার সকালে তারা শপথ নেন। শপথ নেওয়ার পর এনএলডি এমপি দাউ ফিউ ফিউ থিন বলেন, ‘আমরা আইনগতভাবে নির্বাচিত জনপ্রতিনিধি, সংসদ অধিবেশন আহ্বান করার অধিকার আমাদের আছে।’

দাউ ফিউ ফিউ আরো বলেন, ‘আজ সকালে আমরা শপথগ্রহণের আগে জনগণের ম্যান্ডেট নিয়েছি। জনগণের অনুমোদিত এমপি মর্যাদা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমরা মানুষের এমপি হিসেবে শপথ নিয়েছি। নেপিদো ছেড়ে যাওয়া এমপিরাও দ্রুত শপথ নেবেন।’

গত সোমবার মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিসহ নির্বাচিত সরকারি দলের জ্যেষ্ঠ নেতাদের আটক করে দেশটির ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গত নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী।

সেনাবাহিনীর দাবি, সু চির দল এনএলডি অনিয়ম করে ওই নির্বাচনে একচেটিয়া জয়লাভ করেছে। তাই সুষ্ঠু নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়ে এক বছরের জরুরি অবস্থা জারি করেছে শীর্ষ সেনা কর্মকর্তারা। ‍সূত্র: দ্য হিন্দুর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ