মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

এবার সৌদিতে নিষিদ্ধ হলো জনসমাগম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে করোনার সংক্রমণ রোধে সব ধরনের বিনোদন অনুষ্ঠান নিষিদ্ধ ও জনসমাগম সীমিত করে বিশেষ নির্দেশনা দিয়েছে দেশটির সরকার।

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি এবং সৌদিতে নতুন করোনা স্টেইন শনাক্তের হার বাড়তে থাকায় এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কোনো প্রতিষ্ঠান এ নির্দেশনা লঙ্ঘন করলে ২৪ ঘণ্টার জন্য তা বন্ধ করে দেবে পৌর, পল্লী ও আবাসন বিষয়ক মন্ত্রণালয়। পুনর্বার নির্দেশনা লঙ্ঘন করলে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখবে প্রতিষ্ঠান। এভাবে ধারাবাহিকভাবে এক সপ্তাহ, দুই সপ্তাহ ও চার সপ্তাহ বাণিজ্য প্রতিষ্ঠানকে বন্ধ রাখা হবে।

নির্দেশনাগুলো হলো- ১. কমিউনিটি সেন্টার, রেস্ট হাউজ, হোটেল, তাবুসহ যে কোনো স্থানের অনুষ্ঠান (বিবাহ, কর্পোরেট বৈঠক ও সব ধরনের প্রোগ্রাম) আয়োজন আগামী ৩০ দিনের জন্য স্থগিত থাকবে। ২. আগামী ১০ দিন কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানে ২০ জনের বেশি জনসমাগম নিষেধ। ৩. আগামী ১০ দিন কোনো ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনে বিরত থাকতে হবে। ৪. এই সময় সিনেমা হল, বিনোদন কেন্দ্র, শপিংমল, রেস্টুরেন্ট, জিম ও ক্রীড়া কেন্দ্রসহ সব ইনডোর গেমস স্থগিত থাকবে। ৫. আগামী ১০ দিন রেস্টুরেন্টের টেবিলে খাবার পরিবেশন করা যাবে না। শুধুমাত্র বাইরে ডেলিভারি সার্ভিস দেয়া যাবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ