বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ইসলামাবাদের সব স্কুলে আরবি ভাষা পাঠ বাধ্যতামূলক করে বিল পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরবি ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করে বিল পাশ করেছে পাকিস্তানের সংসদ।

দেশটির রাজধানী ইসলামাবাদের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বাধ্যতামূলক আরবি ভাষা পাঠদান করা হবে। আগামী ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তা বাস্তবায়ন করবে।

গত সোমবার (১ ফেব্রুয়ারি) সংসদের এক অধিবেশনে ‘আরবি ভাষা বিল ২০২০’ পেশ করেন পাকিস্তান মুসলিম লিগের সিনেট সদস্য জাভেদ আব্বাসি। বিলটি সর্বসম্মতিতে পাশ হয়। তবে বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির নেতা রেজা রাব্বানি বিরোধিতা করেন। রাব্বানি এটিকে পাকিস্তানের বৈচিত্রপূর্ণ সংস্কৃতির পরিপন্থি বলে অবিহিত করেন।

ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ইসলামাবাদের স্কুলগুলোতে প্রাথমিক আরবি শিক্ষা দেওয়া হবে। এরপর ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আরবি ব্যাকরণ পড়ানো হবে।

অধিবেশনে সাংসদ আব্বাসি বলেন, আরবি ভাষা বিশ্বের প্রায় ২৫ টি দেশের অফিসিয়াল ভাষা। তাছাড়া আরবি ভাষা বিশ্বের সর্বাধিক প্রচলিত পাঁচটি ভাষার অন্যতম। আরবি ভাষা শিখে পাকিস্তানিরা মধ্যপ্রাচ্যে অনেক কাজের সুযোগ পাবে। একজন মুসলিমের ধর্মীয় ভাষা এটি। পবিত্র কোরআন ও দৈনন্দিন নামাজে আরবিতে দোয়া ও আয়াত পাঠ করা হয়। সূত্র : ডন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ