সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, আলোচনায় পুশইন ও সীমান্ত-হত্যা ইস্যু ফিলিস্তিনি এক গবেষকের চোখে ইরানের সাম্প্রতিক ভূমিকা চালু হচ্ছে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

বাতিলের মূলোৎপাটন করতে হেফাজত ইসলামের সৃষ্টি: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান
সাব এডিটর>

দেশের বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ঢাকা খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ‘বাতিলের মূলোৎপাটন করতে হেফাজত ইসলামের সৃষ্টি হয়েছে’।  তিনি বলেন, ‘হেফাজতে ইসলামের দায়িত্ব পাওয়া বড় কথা নয়। দায়িত্ব ঠিকভাবে পালন করাটাই বড় কথা। আমাদের দায়িত্ব আদায় করতে হবে’।

তিনি আরও বলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করতে হবে। পদ-পদবী আমাদের উদ্দেশ্য নয়, আমাদের কাজ আল্লাহ তায়ালার জন্য।

পরিচিতি সভায় উপস্থিত ছিলেন- হেফাজত ইসলামের উপদেষ্টা আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী, কেন্দ্রীয় মহাসচিব নুরুল ইসলাম জিহাদী, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা মাহফুজুল হক, যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কবি মুহিব খান, মুফতি মিজানুর রহমান সাঈদ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ