সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, আলোচনায় পুশইন ও সীমান্ত-হত্যা ইস্যু ফিলিস্তিনি এক গবেষকের চোখে ইরানের সাম্প্রতিক ভূমিকা চালু হচ্ছে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

ফের রোহিঙ্গা অনুপ্রবেশ থেকে বাংলাদেশ সীমান্ত সুরক্ষতি: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের ঘটনায় ফের রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, প্রতিবেশী দেশ মিয়ানমারে সামরিক বাহিনী দেশটির এনএলডি নেতা অং সান সু চিকে গ্রেফতারের পর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে এক বছরের জরুরি অবস্থা ঘোষণার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘আমরা আমাদের সীমান্ত সুরক্ষিত করেছি। তবে মিয়ানমারের এই পরিবর্তিত পরিস্থিতির কারণে ফের রোহিঙ্গাদের স্রোত আসবে না বলেই মনে করছি। তবে আমাদের কিছু বন্ধুরাষ্ট্র আশঙ্কা করছে, সেনাবাহিনী মিয়ানমারের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করায় সেখানে বসবাসরত রোহিঙ্গারা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আসতে পারে।’

একই সময় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার চলমান প্রক্রিয়ায় অগ্রগতির লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ