শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

৫ ফেব্রুয়ারির পরও করোনা টিকার নিবন্ধন করা যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম জানিয়েছেন, ৫ ফেব্রুয়ারির পরও করোনার টিকা নেয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান থাকবে।

বুধবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। এর আগে টিকা কর্মসূচির সর্বশেষ প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন হাসপাতালে পরিচালকদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

বুধবার সকাল পর্যন্ত টিকা নিতে ৭৪ হাজার নিবন্ধন হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রথম ফেইজে বড় সংখ্যার জনসংখ্যাকে টিকা দেয়া হবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা পাবেন না। দেশব্যাপী টিকাদানের দিনে অর্থাৎ ৭ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী নিজেসহ মন্ত্রী, সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা টিকা নেবেন বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

সারাদেশের গ্রামগঞ্জে টিকার নিবন্ধনের জন্য মাইকিং, জনপ্রতিনিধিদের দ্বারা সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণসহ গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জোরশোরে প্রচারণা হচ্ছে বলে জানানো হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ