শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

২০ দেশের ওপর সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব ২০টি দেশ থেকে যাত্রীদের ওই দেশে প্রবেশের ওপর সাময়িক নিষেধজ্ঞা জারি করেছে। বুধবার এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। কোভিড-১৯-এর বিস্তার প্রতিরোধ করার জন্য এই উদ্যেগ গ্রহণ করা হয়েছে। তবে কূটনীতিবিদ, চিকিৎসক ও তাদের পরিবার সদস্যরা মঙ্গলবার জারি করা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

আরব নিউজ বলছে, সৌদি আরবে নতুন ধরনের করোনাভাইরাসের বিস্তার ঘটার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

যেসব দেশ থেকে লোকজনকে সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে, ওই দেশগুলো হচ্ছে : সংযুক্ত আরব আমিরাত, মিসর, লেবানন, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, সুইডেন, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান ও জাপান।

এই ২০ দেশে যাত্রাবিরতি করে আসা যাত্রীদের জন্যও সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে তারা ১৪ দিন কোয়ারেন্টিন শেষ করে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ