রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

বিশ্বে করোনা আক্রান্ত ছাড়াল সাড়ে ১০ কোটি ৪৩ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি ৪৩ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২২ লাখ ৬২ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ১৮৭ জন এবং মৃত্যু হয়েছে ২২ লাখ ৬২ হাজার ৭৩৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৬২ লাখ ৪৬ হাজার ৫৪২ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৭০ লাখ ২৭ হাজার ৩৪৭ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৫৭ হাজার ৮৫৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি সাত লাখ ৭৮ হাজার ২০৬ জন এবং মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৬৩৫ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯২ লাখ ৮৬ হাজার ২৫৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ২৬ হাজার ৩৮৩ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ