বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

বিশ্বকে তাক লাগিয়ে চালকবিহীন ইলেকট্রিক বাস চালু করলো তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্ক নিজেদের তৈরি চালকবিহীন ইলেকট্রিক বাসের পরীক্ষা চালিয়েছে। দেশটির গণমাধ্যম ডেইলি সাবাহ জানায়, সোমবার (১ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোয়ানের উপস্থিতিতে এ পরীক্ষা চালানো হয়। এ সময় তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা বারানকও উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তার ভেরিফাইড ফেসবুক পেজেও চালকবিহীন ইলেকট্রিক বাসের পরীক্ষা চালানোর বিষয়টি লাইভ দেন। সে সময় প্রায় একসাথে ২০ হাজার ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি সরাসরি দেখেন।

আতাক ইলেকট্রিক নামের বাসটিতে বিএমডব্লিউ ২২০-কেডব্লিউএইচ লি-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দুই চার্জের মাঝামাঝি সময়ে এটি ৩০০ কিলোমিটার (১৮৬ দশমিক ৪ মাইল) পর্যন্ত রেঞ্জ অতিক্রমে সক্ষম। সরাসরি কারেন্টে চার্জ হতে সময় লাগবে তিন ঘণ্টা। ২৭ দশমিক ২ ফুট (৮ দশমিক ৩ মিটার) দৈর্ঘ্যের বাসটিতে ৫০ যাত্রী বসতে পারবেন। গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান কারসান জানিয়েছে, তারা এরই মধ্যে ব্যাপকভিত্তিক উৎপাদন শুরু করেছে।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, এসব বাস উৎপাদনকারীরা বিশ্বজুড়ে তুরস্ক এবং তুর্কি ব্র্যান্ডের সুনাম বৃদ্ধি করবে। গত মাসেই নিজেদের তৈরি ইলেকট্রিক বাসের পরীক্ষা চালায় তুরস্কের আরেক প্রতিষ্ঠান অটোকার।

এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ