সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, আলোচনায় পুশইন ও সীমান্ত-হত্যা ইস্যু ফিলিস্তিনি এক গবেষকের চোখে ইরানের সাম্প্রতিক ভূমিকা চালু হচ্ছে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

পিছিয়েছে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার দুই মামলার প্রতিবেদন দাখিল পিছিয়েছে।

আগামী ৩ মার্চ প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছে আদালত। বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত নতুন এ দিন ধার্য করা হয়।

মামলার প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিনে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেনি। তাই আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।

গত ৬ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহিতার দুই মামলার বাদী মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেকের জবানবন্দি গ্রহণ করেন আদালত। এরপর শুনানি শেষে পরদিন ৭ ডিসেম্বর আদালত পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাদী হয়ে মাওলানা মামুনুল হক, আল্লামা জুনায়েদ বাবুনগরী ও সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার একটি মামলা করেন। অন্যদিকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হকের নামে আরেকটি মামলা করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ