বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

টিকার মাধ্যমেই করোনামুক্ত হবে দেশ: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টিকা নেয়ার মাধ্যমে হাম ও পোলিও রোগ যেমন দূরীভূত হয়েছে, তেমনি টিকার মাধ্যমেই করোনা থেকে মুক্তি মিলবে এবং দেশ করোনামুক্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এনটিডি (বিশ্ব ক্রান্তীয় অবহেলিত রোগ) দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিতে হলে সবাইকে নিবন্ধন করতে হবে। অনলাইনে আবেদন করার সুযোগ যাদের নেই, তারা তাদের ইউনিয়ন তথ্যকেন্দ্র থেকে সহায়তা নিতে পারবেন। তা ছাড়া টিকা কেন্দ্রে গিয়েও ফরম পূরণ করে নিবন্ধন করা যাবে।

তিনি বলেন, চলতি ফেব্রুয়ারি থেকে একযোগে সারা দেশে করোনার টিকা দেওয়া হবে। সরকারি অর্থে কেনা একটি ভ্যাকসিনও যাতে অপচয় না হয়, সে দিকে কঠোর নজরদারি রাখার ব্যবস্থা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোগ নিয়ন্ত্রণ ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমূল ইসলাম। অন্যদের মধ্যে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ