আওয়ার ইসলাম: স্বল্পচাপজনিত গ্যাসের সমস্যা সমাধানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। ফলে আজ মঙ্গলবার রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনে রাজধানীর মুরাদপুর পোকার বাজার রোড সংলগ্ন মুরাদপুর হাইস্কুল ও জুরাইন এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইনের সংস্কার ও সংশ্লিষ্ট সার্ভিস লাইন স্থানান্তরে টাই-ইন-এর কাজ করা হবে। ফলে মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর জুরাইন মাদরাসা রোড, জুরাইন মেডিকেল রোড, জিয়া সরণি, এ কে স্কুল রোড এবং মীর হাজীরবাগসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার সব ধরনের গ্রাহকের (আবাসিক, সিএনজি, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
-এএ