সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭


আল্লামা নুরুল ইসলাম জিহাদীকে সম্মাননা দিলো পল্টন সেগুনবাগিচা ইমাম-খতীব পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজত ইসলামের (কেন্দ্রীয় কমিটি) ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় আল্লামা নুরুল ইসলাম জিহাদীকে সম্মাননা দিয়েছে পল্টন সেগুনবাগিচা ইমাম-খতীব পরিষদ।

আজ মঙ্গলবার খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদরাসায় এ সম্মাননা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- পল্টন সেগুনবাগিচা ইমাম-খতীব পরিষদের সভাপতি ও মসজিদ’ই নূর সেগুনবাগিচার খতীব মুফতি আব্দুল কাইউম সুবহানী।

সংগঠনের সেক্রেটারী ও দুদক বায়তুল রহমান জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি জোবায়ের, অর্থ-সম্পাদক ও মসজিদ’ই নূর সেগুনবাগিচার ইমাম মাওলানা আবুল হাসানাত, নির্বাহী সদস্য ও পররাষ্ট্র মন্ত্রনালয় জামে মসজিদের ইমাম-খতীব মাওলানা ইবরাহীম খলিল, প্রচার সম্পাদক ও রয়েল মুহাম্মদ প্যালেস মসজিদের ইমাম হাফেজ ইমদাদুল্লাহ।

No description available.

এসময় পল্টন সেগুনবাগিচা ইমাম-খতীব পরিষদের মুফতি জোবায়ের বলেন, আল্লামা নুরুল ইসলাম জিহাদীকে হেফাজত ইসলামের মহাসচিব হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তার তত্ত্বাবধায়নে হেফাজত ইসলামের কাজ করে যাবো ইনশাআল্লাহ।

আল্লামা নুরুল ইসলাম জিহাদী বলেন, দায়িত্ব আসে আল্লাহ তায়ালার পক্ষ থেকে। আমি এই গুরুদায়িত্বের যোগ্য না। বড়রা আমাকে যোগ্য মনে করে দায়িত্ব দিয়েছে। সাধ্যমতো আমি দায়িত্ব পালন করব। আমি সবার কাছে দোয়া চাই যেন এই গুরুদায়িত্ব পালন করতে পারি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ