মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মিয়ানমারে টেলিফোন ও ইন্টারনেট বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন ক্ষমতাসীন মন্ত্রীকে আটকের পর স্থানীয় সময় আজ সোমবার দেশটির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বন্ধ টেলিফোন সেবাও।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে মিয়ানমার রেডিও এবং টেলিভিশন জানিয়েছে, চলমান যান্ত্রিক ত্রুটির আমরা জানাতে চাই, এমআরটিভি এবং মিয়ানমার রেডিওর সম্প্রচার সম্ভব হচ্ছে না।

এএফপির খবরে জানা যায়, নেটব্লকস নামের এক নাগরিক সংগঠন বলছে, স্থানীয় সময় আজ ভোররাতে টেলিযোগাযোগ ব্যাহত হয়। মিয়ানমারের রাজধানী নেপিডোতে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে সু চিকে আটকের অনেক খবর জানা যাচ্ছে না।

এর আগে সোমবার ভোরে অভিযান চালিয়ে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের আটক করা হয়।

পরে এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, দেশের ক্ষমতা কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লেইংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ মিয়ানমারের ক্ষমতা এখন সেনাবাহিনীর দখলে।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ ধরেই মিয়ানমারের সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে উত্তেজনা চলছে। মিয়ানমারে প্রায় পাঁচ দশক ধরে ক্ষমতায় ছিল সেনাবাহিনী। সেনাবাহিনী দেশটির বেসামরিক সরকারের বিরুদ্ধে নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ