শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

বোমা বিষ্ফোরণে সিরিয়ায় ৬ জনের প্রাণহানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আফরিন প্রদেশে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২৫ জন।

বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (৩০ জানুয়ারি) আফরিন শহরের প্রাণকেন্দ্রের শিল্প এলাকায় গাড়িবোমা হামলা হয়।

জানা যায়, হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। আর হামলার বিষয়ে সিরীয় সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তবে তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সিরিয়ার সশস্ত্র কুর্দি বাহিনী এই হামলা চালিয়েছে। এ ঘটনার পর সেখানে বেশ তৎপরতা চালাচ্ছে তুর্কি বাহিনী।

সিরিয়া-তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে কুর্দিরা বেশ শক্ত অবস্থানে। কুর্দিদের সন্ত্রাসী গোষ্ঠী অ্যাখা দিয়ে আসছে তুরস্ক। ২০১৮ সালের রক্তক্ষয়ী অভিযানে আফরিন থেকে কুর্দিদের হটানো হয়েছিল। কিন্তু অঞ্চলটিতে এখনো থেমে থেমে সংঘাত হয়। আফরিনে এখনো অনেক তুর্কি সেনা অবস্থান করছে। এতে তাদের আধিপত্য ধরে রেখেছে।

-কেএর্ল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ