শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু সাড়ে ৪ লাখ ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৬৬ লাখ ৫৫ হাজার সাতশ ৪০ জন এবং মারা গেছে চার লাখ ৫০ হাজার তিনশ ৮১ জন।

ওয়ার্ল্ডয়োমিটার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে এক কোটি ৬৩ লাখ ২৮ হাজার নয়শ ৫০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ৯৮ লাখ ৭৬ হাজার চারশ নয়জন।

দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বর্তমানে আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ২৪ হাজার চারশ ৮৮ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

দেশটিতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য ক্যালিফোর্নিয়া। সেখানে ৩২ লাখ ৯৬ হাজার নয়শ ১২ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৪০ হাজার ছয়শ ৮২ জন। অন্যদিকে টেক্সাসে ২৩ লাখ ৭০ হাজার ছয় শতাধিক মানুষ আক্রান্ত হয়েছে। ফ্লোরিডায় ১৭ লক্ষাধিক, নিউইয়র্কে প্রায় সাড়ে ১৪ লাখ এবং ইলিনইসে ১১ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ