শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

খাসপর্দা করছি, আবার মিডিয়ায় ব্যাক করবো এমন চিন্তাই করি না: সুজানা জাফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর বলেছেন, খাসপর্দা করছি, আবার মিডিয়ায় ব্যাক করবো এমন চিন্তাই করি না। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন সুজানা জাফর।

জানা গেছে, অভিনয় বাদ দিয়ে তিনি এখন ব্যবসায়ী। শোবিজ দুনিয়াকে বিদায় জানিয়ে নিজের ফ্যাশন হাউজ ‘সুজানা’স ক্লোজেস’ নিয়ে ব্যস্ত সুজানা। সম্প্রতি শোনা যাচ্ছে দুবাইয়ে স্থায়ী হচ্ছেন সুজানা।

এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমি আসলে দুবাইতে সেটেলড না, আমার সুজানা’স ক্লোজেটের কালেকশনগুলো দুবাই থেকেই নিয়ে আসি। আর কিছু ফেব্রিকসে আমি নিজেই ডিজাইন করি। এখনো নিজেকে ডিজাইনার বলব না কারণ, আমি শুরু করেছি মাত্র তিন বছর হয়। হ্যা, ডিজাইন করতে আমার ভালো লাগে।’

মিডিয়াতে ফেরার সম্ভাবনা কী একেবারেই নেই? উত্তরে সুজানা জাফর বলেন, ‘না, আমি মন থেকে ছেড়েছি। কেউ আমাকে বলেনি, আমিই ছেড়েছি। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমি পর্দা করছি, তাই মিডিয়াতে ফেরার সম্ভাবনা নেই। পর্দা করে মিডিয়াতে কাজ করা কখনোই সম্ভব না। মিডিয়া মানেই আমাদের সব সময় মেকআপ, সাজগোজের ওপর থাকতে হয়। এটা আমি চিন্তাই করি না, আমি আবার মিডিয়াতে ব্যাক করব।’

ভক্তদের উদ্দেশে সুজানা বলেন, ‘আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দুই বছর হলো মিডিয়াতে কাজ ছেড়ে দিয়েছি। মানুষ এখনো আমাকে ভালোবাসে সেটা আমি বুঝি তাদের রেসপন্স, তাদের ম্যাসেজ, তাদের রেসপেক্ট দেখে। আমার কাছে মনে হচ্ছে, মানুষের কাছে আগের থেকে এখন বেশি রেসপেক্ট পাই।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ