রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্বাস্থ্যের উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আমিরে হেফাজত, দারুল উলূম হাটহাজারীর শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্বাস্থ্যের উন্নতি হয়েছে। বিষয়টি আওয়ার ইসলামকে তার একান্ত ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান ফারুকী নিশ্চিত করেছেন। এর আগে গত পাঁচদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। বর্তমানে চট্টগ্রাম নগরীর সি এস সি আর হাসপাতালের হার্ড বিশেষজ্ঞ ডাক্তার ইব্রাহিমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

গতকাল শনিবার (৩০ জানুয়ারি) বাদ আসর চেক-আপ ও চিকিৎসার জন্য চট্টগ্রামের নগরীর সি এস সি আর হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো আল্লামা বাবুনগরীকে।

জানা গেছে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর অবস্থা আগের চেয়ে এখন কিছুটা ভালো। তবে ডাক্তারের পরামর্শে তিনি আরও কিছুদিন হাসপাতালে থাকবেন।

এদিকে আল্লামা জুনায়েদ বাবুনগরীর আজ প্রধান অতিথি হিসেবে অংশ নেয়ার কথা ছিলো দেশের দক্ষিণাঞ্চলীয় ভোলা জেলার একটি মাদরাসার ৫০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনে। অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি সে মাহফিলে অংশ নিতে পারেননি। এর আগে অসুস্থতার কারণে জামিয়া ইউনুছিয়া ব্রাক্ষ্মণবাড়ীয়ার মাহফিলেও অংশ নেননি আল্লামা জুনায়েদ বাবুনগরী।

এর আগে গণমাধ্যমকে আল্লামা বাবুনগরীর অসুস্থতা বিষয়ে মাওলানা ইনআমুল হাসান ফারুকী বলেছিলেন, গত বুধবার (২৭ জানুয়ারি) নিয়মিত হাদিসের সবক পড়িয়েছেন। বাদ জোহর থেকে হঠাৎ কাঁপুনি দিয়ে গায়ে জ্বর আসে। এরপর থেকে শারীরিক অবস্থা দূর্বল হতে থাকে। এরপরই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। আল্লামা জুনায়েদ বাবুনগনরীর ডায়াবেটিস ও পেশার নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে। এছাড়া কিডনিতে সামান্য সমস্যা ও দীর্ঘ মেয়াদি ডায়াবেটিস এর কারণে শরীরে পানি জমে গেছে। জানা গেছে, বাম পায়ে পানি জমে থাকায় সামান্য ইনফেকশন দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, দেশ বিদেশে সকল মুসলমানদের নিকট আমীরে হেফাজতের পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াতের জন্য দুআ কামনা করছি!

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ