বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সীমান্তে চীন-ভারত সেনাদের মধ্যে আবারও সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কিত হিমালয় সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের বেশ কিছু সেনা আহত হয়েছে।

আজ সোমবার (২৫ জানুয়ারি) সামরিক সূত্রের বরাতে বিবিসি এমন খবর প্রকাশ করেছে।

ছয় মাস আগে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছিল। পরে গত সপ্তাহে আবার তারা সংঘাতে জড়িয়ে পড়ে। সূত্র জানিয়েছে, সিকিম রাজ্যের নাকুলায় গত সপ্তাহের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, সিকিমে ইন্দো-চীন সীমান্তে দু'দেশের সেনাদের বাকবিতণ্ডা শুরু হয়। তবে, ভারতীয় ভূখণ্ডে চীনা বাহিনীর অনুপ্রবেশ রুখে দিয়েছে ভারতীয় সেনারা। সংঘর্ষের ঘটনায় চীনে বেশ কয়েকজন সেনা জওয়ান আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যদিও চীনের পক্ষ তা স্বীকার করা হয়নি। অন্যদিকে, সংঘর্ষে ভারতীয় জওয়ানদেরও কয়েকজন আহত হয়েছেন।

ভারতীয় সেনাদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২০ জানুয়ারি ভারত ও চীনের সেনা জওয়ানদের মধ্যে সংঘর্ষ হয়। প্রটোকল মেনে এই পরিস্থিতি সমাধান করেছেন স্থানীয় কমান্ডাররা।

উল্লেখ্য, পূর্ব লাদাখে সীমান্ত বিবাদ মেটাতে রোববার (২৪ জানুয়ারি) ভারত-চীন কোর কমান্ডার স্তরের বৈঠক হয়। সেই বৈঠক সোমবার রাত আড়াইটায় শেষ হয়।নবম পর্যায়ের বৈঠকের সময় সিকিম সীমান্তে ভারত-চীন সেনা জওয়ানদের সংঘর্ষের ঘটনা দু'দেশের সম্পর্কে নতুন মোড় নিল বলে অনেকে মনে করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ