বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

যুক্তরাষ্ট্রে গুলিতে অন্তঃসত্ত্বাসহ ৫ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে গুলিতে এক অন্তঃসত্ত্বাসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় এক কিশোর গুরুতর আহত হয়েছে।

স্থানীয় সময় রোববার (২৪ জানুয়ারি) ভোরে শহরের উত্তর-পূর্বাঞ্চলে এ হামলা হয় বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

এ হামলাকে গণহত্যা বলে অবহিত করেছেন শহরের পুলিশ প্রধান রেনডাল টেইলর। তিনি জানান, রোববার ভোর ৪টার দিকে খবর পেয়ে পুলিশ প্রথমে আহত কিশোরকে উদ্ধার করে।

পরে এক বাড়ি থেকে অন্তঃসত্ত্বাসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এ হামলায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। একাধিক ব্যক্তি এসব হত্যায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ