শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

বেফাকের প্রকাশনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভাপতির গুরুত্বপূর্ণ বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ- এর চেয়ারম্যান ও বেফাক সভাপতি, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির, যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম, গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রকাশনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ সোমবার বেফাকুল মাদারিসিল আরাবিয়ায় অনুষ্ঠিত এ বৈঠকে প্রকাশনা বিভাগের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে। বৈঠকে আরো উপস্থিত ছিলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, সহসভাপতি মাওলানা মোসলেহ উদ্দিন রাজুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নির্দেশনায় প্রকাশনা বিভাগের ১৪৪১ হিজরি সালের নিম্নোক্ত তথ্যাবলী জমা দেয়ার জন্য নির্দেশ হয়-

এক. বেফাক প্রকাশনার সমস্ত বইয়ের আপটুডেট স্টক প্রতিবেদন
দুই. বিগত ১৪৪১ হিজরি সালের বই ছাপানাে-বাইন্ডিং-এর চাহিদা, দরযাচাই, কোন কোন প্রেসে কি কি এবং কোন রেটে ছাপানাে হয়েছে কমিটির সিদ্ধান্তসহ বিস্তারিত প্রতিবেদন।

তিন. বিগত ১৪৪১ হিজরি সালের কাগজ ক্রয়ের চাহিদা, দরযাচাই, ক্রয় কমিটির সিদ্ধান্ত, কি ধরনের কাগজ, কত রেটে কতটুকু কেনা হয়েছে তার বিস্তারিত প্রতিবেদন।

চার. বিগত ১৪৪১হিজরি সালের কোন বইয়ের অনুকূলে কতটুকু ওয়েস্টেস এর চাহিদা দেয়া হয়েছে এবং তার অনুকূলে কতটুকু বরাদ্ধ দেয়া হয়েছে।
পাঁচ. বিগত ১৪৪০ হিজরি সালের স্টক, ১৪৪১ হিজরি সালের কোন বই কতটি স্টকে অন্তর্ভুক্ত হয়েছে তার প্রতিবেদন।
ছয়. বিগত ১৪৪১ হিজরি সালের সকল বই বিক্রয়ের হিসাব।

সাত. বিগত ১৪৪ ১ হিজরি সালের প্রকাশনা বিভাগের সম্পূর্ণ আয়-ব্যায়ের বিস্তারিত প্রতিবেদন। আট. বর্তমান ১৪৪২ হিজরি সনের কাগজক্রয়, ছাপা, বাইন্ডিংসহ যাবতীয় বিষয়ের চাহিদাপত্র, যাচাই রিপাের্ট ও সাব কমিটির সিদ্ধান্তের কপি।

নয়. প্রকাশনা বিভাগের সম্পূর্ণ কাজই কি বেফাকের সফটওয়্যারের অধীনে পরিচালিত নাকি আংশিক, স্টক ও বিক্রয় তথ্য কি সফটওয়্যারে আপটুডেট হয়? যদি স্টক ও বিক্রয় তথ্য সফটওয়্যারে আপটুডেট না হয়ে থাকে তবে কেন তা করা হয়নি?

দশ. সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছভাবে প্রকাশনা বিভাগকে পরিচালনা করার জন্য কি কি পদক্ষেপ নেয়া যায়। এব্যাপারে প্রকাশনা বিভাগের সুচিন্তিত মতামত দিতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ