বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ঘনকুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘনকুয়াশায় ফেরি চলাচল রোববার (২৪ জানুয়ারি) রাত ১০টা থেকে বন্ধ রয়েছে। মাঝ পদ্মায় ৩টি ফেরিতে প্রায় চার শ’ যাত্রী ও বেশকিছু যানসহ আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসির ম্যানেজার আহম্মদ আলী গণমাধ্যমকে জানান, বহরের ১৭ ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছিল। কিন্তু কুয়াশার কারণে বয়াবাতি কিছুই দেখা না যাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে অপেক্ষা করছে শত শত যান। সময় বৃদ্ধির সাথে যানবাহনের লাইন আরও দীর্ঘ হচ্ছে।

লাশবাহী গাড়িসহ বহু জরুরি যান ঘাটে দীর্ঘ সময় ধরে আটকে আছে। ফেরিতে আধুনিক ফগ লাইট স্থাপনের দাবি ভুক্তভোগীদের।

আগে যে ৩টি ফেরিতে ফগ লাইট ছিল সেগুলো কার্যকর নেই। সাড়ে ১০ কিলোমিটারের এই নৌপথ তাই পারি দেয়া যাচ্ছে না। ৮৭টি লঞ্চ ও সাড়ে চার শ’ স্পীডবোর্ট এবং কয়েক ট্রলার সবই বন্ধ এখন। এছাড়া ঘাটে পর্যাপ্ত টয়লেট সুবিধা না থাকায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ