শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ত্যাগ-কুরবানী ও যোগ্যতার মাধ্যমেই আগামীর নেতৃত্ব গড়ে উঠবে: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তারবিয়াতুল উম্মাহ মাদরাসার ছাত্র সংসদ লাজনাতুত তারবিয়ার উদ্যোগে তিনদিন বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মাগরিবের পর পুরস্কার বিতরণী ও নাশিদ সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

অনুষ্ঠানে হিফজুল কুরআন, হিফজুল হাদীস, ইস্যুভিত্তিক বক্তব্য, বিতর্ক ও হামদ-নাতসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রায় নব্বইজনকে পুরস্কৃত করা হয়।

লাজনার তত্ত্বাবধায়ক মাওলানা জাহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের তিনি বলেন, তোমাদের মানসিকতা থাকতে হবে- আমরা পড়াশোনা করছি আগামীদিনে এই দেশ ও জাতীকে নেতৃত্ব দিয়ে পরিচালিত করতে, একটা সুন্দর সমাজ গঠনের কারিগর হিসেবে- সমাজকর্মী হিসেবে ভূমিকা রাখব। নিজের ব্যক্তিগত সুখ-সমৃদ্ধির চিন্তা নয়; বরং দ্বীন ও মিল্লাতের স্বার্থে আমরা আমাদের ভবিষ্যৎকে কুরবানি করব। একদিকে ত্যাগ-কুরবানির মানসিকতা থাকতে হবে তেমনি থাকতে হবে যোগ্যতা। অযোগ্যের ত্যাগ-কুরবানীর দ্বারা বড় কিছু হয় না। ত্যাগ-কুরবানী ও যোগ্যতার মাধ্যমেই আগামীর নেতৃত্ব গড়ে উঠবে।

তিনি আরও বলেন, শায়খুল হিন্দ মাহমুদুল হাসনি দেওবন্দী রহ. সারা ভারতবর্ষে ‘সামারাতুত তারবিয়াহ’ গঠনের মধ্যমে একটি বিপ্লবের স্বপ্ন পূরণ করেছিলেন। জামিয়াতুত তারবিয়ার ছাত্ররা শায়খুল হিন্দের সেই স্বপ্ন পূরণ করবে ইনশা আল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা আবুল হাসানাত জালালী, বার্তা টুয়েন্টিফোর ডটকমের বিভাগীয় সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ, জামিয়া আজহারের পিএইচডি গবেষক মাওলানা লুৎফে রাব্বি আফনান ও মাওলানা মুহিব্বুল্লাহ মাসনুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ