বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ইউক্রেনে নার্সিং হোমে অগ্নিকাণ্ড, ১৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউক্রেনের একটি নার্সিং হোমে আগুন লেগে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

বিবিসি নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের এক নার্সিং হোমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

নার্সিং হোমটিতে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

নার্সিং হোমে আটকে থাকা প্রচুর মানুষকে এরই মধ্যে উদ্ধারও করা হয়েছে। তবে এর মধ্যেই ১৫ জনের মৃত্যু হয়। আর পাঁচজন মারাত্মক রকমের আহত হন। বর্তমানে তারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ