শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

হেফাজত মহাসচিবের সাথে আল্লামা মুজাফফর আহমদ রহ. স্মারকগ্রন্থ পরিষদের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের (ভারপ্রাপ্ত) মহাসচিব ও ঢাকা খিলগাঁও জামিয়া মাখযানুল উলুম মাদরাসার মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করছেন মেখল মাদরাসার সাবেক মুহতামিম আল্লামা মুজাফফর আহমদ রহ. স্মারকগ্রন্থ পরিষদের সদস্যবৃন্দ।

শুক্রবার (২২ জানুয়ারি) বেলা ১১ টায় ঢাকা মাদানীনগর রহমতবাগের মহাসচিবের বাসভবনে স্মারকগ্রন্থের প্রধান সমন্বয়ক ও মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি হাসান ফয়জীর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ করা হয়।

এ সময় আল্লামা নুরুল ইসলাম জিহাদী বলেন,মুফতিয়ে আযম আল্লামা ফয়জুল্লাহ রহ. এর জামাতা ও মেখল মাদরাসার দীর্ঘ ২৯ বছরের সফল মুহতামিম আল্লামা মুজাফফর আহমদ রহ. নিভৃতচারী একজন বুজুর্গ ছিলেন। তার সাথে আমার গভীর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিলো। মেখল মাদরাসার শিক্ষা কার্যক্রম বিন্যস্ত করনসহ একাডেমিক বহু উন্নয়ন তিনি করেছেন। অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে দীর্ঘ ২৯ বছর মেখল মাদরাসার মুহতামিমের গুরু দায়িত্ব তিনি আঞ্জাম দিয়েছেন। তার জীবনীগ্রন্থ বের হওয়া সময়ের দাবী।

‘আল্লামা মুজাফফর আহমদ রহ. এর বর্ণাঢ্য জীবনীর প্রতিটি দিকে রয়েছে অনুকরণীয়। দীর্ঘ পর হলেও স্মারকগ্রন্থ প্রকাশ হচ্ছে জেনে আমি যারপরনাই খুশি ও আনন্দিত হয়েছি। আমার পক্ষ থেকেও স্মারকগ্রন্থের জন্য তথ্যবহুল লেখা পাঠাবো। এই স্মারকগ্রন্থ সংশ্লিষ্ট সকলের শোকরিয়া আদায় করছি।’

মতবিনিময়ের সময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ইউসুফ, স্মারকগ্রন্থের সমন্বয়ক মাওলানা জুনাইদ আহমদ, হাফেজ হাবীব আনওয়ার, মাওলানা আলী হোসাইন, মাওলানা হাসনাইন, মাওলানা মুদ্দাসিসর প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ