মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

শিল্পখাতে বিপ্লব আনতে পণ্যে বৈচিত্র্য প্রয়োজন: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যে বৈচিত্র্য আনার তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। পাশাপাশি ই-কমার্সের এই যুগে শিল্পখাতে বিপ্লব আনতে নিত্য প্রয়োজনীয় পণ্যে বৈচিত্র্য এনে তা ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দিতে হবে বলে মনে করেন তিনি।

করোনা মহামারীর সময় বড় শিল্প কারখানা বন্ধ থাকলেও অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি এবং প্রান্তিক উদ্যোক্তাদের উদ্যোগ থেমে থাকেনি বলেই দেশের অর্থনীতি এখনও সচল রয়েছে বলেও মনে করেন শিল্পমন্ত্রী।

বুধবার (২০ জানুয়ারি) বাংলাদেশ এসএমই ফোরামের আয়োজনে হাজার উদ্যোক্তার ডিজিটাল প্লাটফর্ম 'এসএমই শপ বাংলাদেশ' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান এনডিসি এবং ইকোনোমিক রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক, এসএম রাশিদুল ইসলাম।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, 'অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি এবং প্রান্তিক উদ্যোক্তারা করোনার সময় প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ যেন নির্বিঘ্নে পেতে পারে, সে ব্যবস্থা পর্যায়ক্রমে করা হয়েছে। কোভিড-১৯ এর মাঝেও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিজেদের প্রচেষ্টায় এবং সরকারের গ্রহণ করা পদক্ষেপে অর্থনীতিতে প্রাণ ফিরেছে। জেলা, উপজেলা থেকে গ্রাম পর্যায় পর্যন্ত অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।'

বিশেষ অতিথির বক্তব্যে মোশতাক হাসান এনডিসি বলেন, 'অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোন্নয়নে সরকার যে ভিশন দিয়েছে, তা অর্জনে বিসিক এবং এসএমই উদ্যোক্তা ও ফোরামকে একসাথে কাজ করতে হবে। বিসিকের অন্যতম দায়িত্ব হচ্ছে বাংলাদেশ এসএমই ফোরামের উদ্যোক্তাদের সব প্রকার সুযোগ-সুবিধা দেয়া।'

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ