বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

আফগানিস্তানে গুলিতে দুই নারী বিচারক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারক নিহত হয়েছেন।

আজ রেরাববার ভোরে রাজধানী কাবুলে এ ঘটনা ঘটে। কাবুল পুলিশ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

আদালতের একজন মূখপাত্র আহমাদ ফাহিম কাইয়ূম হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে গাড়িতে করে আদালতে আসার সময় ওই দুই বিচারকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

তিনি আরো বলেছেন, দুর্ভাগ্যক্রমে, আজকের হামলায় আমরা দুজন নারী বিচারককে হারিয়েছি। তাদের চালক আহত হয়েছেন। তিনি জানান, দেশটির উচ্চ আদালতে প্রায় দুই শতাধিক নারী বিচারক কাজ করছেন। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মূখপাত্র জামশিদ রসুলি বলেছেন, ওই দুই নারী সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন।

পেন্টাগন আফগানিস্তানে মার্কিন সৈন্য সংখ্যা কমিয়ে আড়াই হাজার করার ঘোষণা দেওয়ার মাত্র দু'দিন পরে এ হামলার ঘটনা ঘটলো। দুই দশকের মধ্যে আফগানিস্তানে এটাই সর্বনিম্ন মার্কিনি সৈন্য সংখ্যা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ