শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

এবার জন্মনিবন্ধনে ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক করতে রুল জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জন্ম নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্রের অনুরূপ ফিঙ্গার প্রিন্ট ও চোখের আইরিশ ইমেজ নেওয়া কেন বাধ্যতামূলক করার জন্য নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) আরিফুর রহমান মুরাদ নামের এক ব্যক্তির দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এসময় আদালতে রিটের পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এ বিষয়ে আগামী চার সপ্তাহের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের জারি করা এ রুলের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

এছাড়া বেওয়ারিশ লাশ সনাক্তকরণে, নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে এবং দ্রুত অপরাধী শনাক্তকরণে জন্ম নিবন্ধনের সময় জাতীয় পরিচয় পত্রের অনুরূপ দেশের সকল নাগরিকদের ফিঙ্গার প্রিন্ট ও চোখের আইরিশের ইমেজ নেয়া বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয় রিট আবেদনে ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ