রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুরু হোক ঘর থেকেই: ডিসি ফরিদা মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান নদী দখল ও দূষণে জড়িতদের কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি খোকন বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

হানিফরা আওয়ামী লীগে উড়ে এসে জুড়ে বসেছেন: কাদের মির্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং চট্টগ্রামে দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন দলে হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে বসুরহাট পৌরসভার ৯ ওয়ার্ড মওদুদ আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী কর্মী সভায় এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই বলেন, চট্টগ্রামের আহমেদ হোসেন ও কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফরা কি রাজনীতি করেন? তারা আওয়ামী লীগে হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছেন। তিনি বলেন, মানুষের বাক স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই। এটা প্রমাণ করেছেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

তিনি বলেছেন, আমি ওবায়দুল কাদেরের ভাই, এজন্য আমার যে কথাগুলো নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে সে কথাগুলো বলতে পারছি, না হয় বলতে পারতাম না। অন্য কেউ বললে টুঁটি চেপে ধরা হত। এ কথা কি প্রমাণ করে না, সাধারণ মানুষের বাক স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই।

সমাবেশের শুরুতে তিনি কর্মীদের স্লোগান ধরতে বলেন, বাঁশের লাঠি তৈরি কর, ভোট চোরদেরকে খতম কর। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরাও প্রস্তুত। এ সময় সমাবেশে সমবেত কর্মীরা মুহুর্মুহু স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ