সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

দায়িত্বশীলদের দক্ষ ও আল্লাহভীরু হতে হবে: মুফতী সৈয়দ ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের যোগ্য, দক্ষ ও তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। যে কোন ত্যাগ ও কুরবানির মানসিকতা অন্তরে লালন করতে হবে। একে অপরের উপর প্রাধান্য দিতে হবে। কোন প্রকার লোভ-লালসা যেন দায়িত্বশীলদের আচ্ছন্ন করতে না পারে সে ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, প্রচলিত জাহেলী সমাজ পরিবর্তন করে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নত সমাজ গঠনে কাজ করতে হবে। দুর্নীতি করে যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে তাদরে বয়কট করতে হবে। সৎ ও আল্লাহভীরু নেতা ছাড়া ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, চোর ও লুটপাটকারীদের সর্বক্ষেত্রে বর্জন করতে হবে। দেশের সম্পদ যারা বিদেশে পাচার করে তারা দেশ ও জাতির শত্রু। বর্তমান সরকারের আমলে সবচেয়ে বেশি বিদেশে টাকা পাচার হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর মজলিসে শুরা অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেক্রেটারী অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদীর পরিচালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, আল্লাহভীরু শাসক প্রতিষ্ঠা না থাকলে সমাজ ও রাষ্ট্রের যে কী দূরাবাস্থা তা বর্তমান সমাজব্যবস্থা দেখলে বুঝা যায়। তিনি চলমান পৌরসভা ও অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখার প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান।

শুরা অধিবেশনে মুফতী সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাইকে সভাপতি, মাওলানা সৈয়দ নাসির আহমদ কাউছার ও মাওলানা লুৎফুর রহমানকে সহ-সভাপতি এবং অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদীকে সেক্রেটারী করে ৩৯ সদস্য বিশিষ্ট বরিশাল মহানগর কমিটি ঘোষণা করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ