সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা চলতি মাসেই দেওয়া হবে এইচএসসির প্রবেশপত্র, কোন জেলায় কবে ‘মেঘনার পানি ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহ হবে’  ‘বাজেট বাস্তবায়নে ছলচাতুরি ও অপচয়ের অধিকার জনগণ কাউকে দেয়নি’

চট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের ডবলমুরিং থানার পাঠানটুলিতে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আজগর আলী বাবুল (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া মাহবুব নামে আরও একজন গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, নগরীর ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মোগলটুলি মগপুকুরপাড় এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, ২৮ নম্বর ওয়ার্ডের গতবারের কাউন্সিলর আব্দুল কাদের ওরফে মাছ কাদের নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত। এবার দল তাকে মনোনয়ন না দিয়ে বাহাদুরকে মনোনয়ন দেয়।

এছাড়া শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বাহাদুর বলে জানা গেছে। কাদেরের আগে ২০০০ সাল থেকে ২০১৪ সাল নাগাদ এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। বাবুল ও মাহবুবকে নিজের কর্মী দাবি করেছেন আওয়ামী লীগের সমর্থন পাওয়া নজরুল ইসলাম বাহাদুর।

তিনি বলেন, আজকে ওই এলাকায় আমার জনসংযোগ ছিল। আমি জনসংযোগ করে রেজাউল ভাইর (আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী) নির্বাচনী কার্যালয়ে গিয়েছিলাম, সেখান থেকে নজিরভাণ্ডার লেইনে যাওয়ার কথা ছিল। এ সময় কাদেরের নেতৃত্বে তার অনুসারীরা এসে হামলা চালায়। ‘তাকে বাঁচাতে গিয়ে’ বাবুল ও মাহবু্ব গুলিবিদ্ধ হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ