বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

জাপানে করোনার নতুন ধরন শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানে ব্রাজিল থেকে আসা চার যাত্রীর শরীরে নতুন বৈশিষ্ট্যের করোনার সন্ধান মিলেছে। যুক্তরাজ্যের স্ট্রেইন থেকে এই স্ট্রেইনটি (ধরন) আলাদা। এতে করে জাপানে করোনা ভাইরাস নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

টোকিওর ভাইরোলজি ইন্সটিটিউট করোনা ভাইরাসের ওই নতুন স্ট্রেইনটির খোঁজ পেয়েছে বলে রোববার দাবি করেছে।

নতুন এই স্ট্রেইনটি পাওয়া গেছে ব্রাজিলের চার যাত্রীর শরীর থেকে। তারা প্রত্যেকেই ব্রাজিল থেকে টোকিও বিমানবন্দরে পৌঁছে অসুস্থ হয়ে পড়েন। তবে নতুন স্ট্রেইনটির বিষয়ে এখনও বিশদ কিছু জানা যায়নি।

গত কয়েক দিনে ব্রাজিল থেকে একাধিক যাত্রী টোকিওতে এসেছেন। তাদের মধ্যে চারজনকে বিমানবন্দরেই আটকানো হয়। সবারই শরীরে করোনা ভাইরাস মিলেছে।

বিমানবন্দরেই তাদের আইসোলেশনে পাঠানো হয়। চারজনের মধ্যে শ্বাসের কষ্ট শুরু হলে বছর চল্লিশের এক পুরুষ যাত্রীকে রোববার হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকি তিনজনকে এখনও আইসোলেশনে রাখা হয়েছে। একজনের গলাব্যথা আছে। অন্য দুজনের সামান্য জ্বর আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ