সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা চলতি মাসেই দেওয়া হবে এইচএসসির প্রবেশপত্র, কোন জেলায় কবে ‘মেঘনার পানি ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহ হবে’  ‘বাজেট বাস্তবায়নে ছলচাতুরি ও অপচয়ের অধিকার জনগণ কাউকে দেয়নি’

সমাজ দেশ ও ইসলামের কল্যাণে ছোট্ট বাচ্চাদের মক্তবে দিতে হবে: মধুপুরপীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইয়ামিন।।

মুন্সিগঞ্জ সিরাজদিখান অন্তর্গত বড়ামে হযরত আবু হোরায়রা রা. নূরানী মাদরাসার সবক উদ্বোধনী অনুষ্ঠানে হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা হযরত আব্দুল হামিদ মধুপুর পীর বলেন, সমাজ দেশ ও ইসলামের কল্যাণে ছোট্ট বাচ্চাদের মক্তব ও নূরানী মাদরাসায় ভর্তি করতে হবে।

আজ (৮ জানুয়ারি) শুক্রবার সকাল নয়টায় আল্লামা আব্দুল হামিদ মধুপুর পীর মাদরাসার নূরানি বিভাগের শিশু ও প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রীদের আনুষ্ঠানিক সবক প্রদান করেন।

সবক দেওয়ার শুরুতে সকলের উদ্দেশ্যে আল্লামা আব্দুল হামিদ বলেন, কেউ যদি আলেম হতে চায় তাহলে তার জন্য সকল রাস্তা খোলা রয়েছে। শুধু প্রয়োজন ইচ্ছা শক্তির। এদেশে অনেক মাদরাসা রয়েছে আর সকল মাদরাসার ভিত্তি হলো নূরাণী মক্তব। এজন্য আপনারা প্রত্যেকে আপনাদের সন্তানদের এসব মক্তবে ভর্তি করাবেন, মক্তবে ভর্তির দ্বারা ছোট ছোট কচি কাচা বাচ্চারা কুরআন শিখবে। আলেম হবে। এটা সমাজ, রাস্ট্র এবং ইসলামের জন্য কল্যান হবে। একদিকে যেমন আপনারা দুনিয়াতেও লাভবান হবেন অন্যদিকে আখেরাতেও অনেক ফায়দা পাবেন।

যুব সমাজের নূরাণী মাদরাসা প্রতিষ্ঠার এমন উদ্যোগে খুশি হয়ে তিনি আরো বলেন, স্থানীয় যুবকরা মাদরাসা প্রতিষ্ঠার যেই উদ্যোগ নিয়েছে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো উদ্যোগ এবং আপনারা যারাই নূরাণী এই মাদরাসা প্রতিষ্ঠার জন্য কাজ করছেন আল্লাহ আপনাদের এই মেহনতকে কবুল করুক। আমীন।

আলোচনা শেষে মাওলানা আব্দুল হামিদ মাদরাসার সকল ছাত্রদের সাথে কুশল বিনিময় করেন।

সবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা উবাইদুল্লাহ কাশেমী, মাওলানা রুহুল আমীন কাশেমী, মাদরাসার প্রধান উপদেষ্টা মাওলানা সিদ্দিকুর রহমান, মাদরাসার সভাপতি মোবারক দেওয়ান, সহ সভাপতি মুহাম্মাদ রফিক, মুহাম্মাদ মজিবর, সেক্রেটারি মুহাম্মাদ রোমান, কোষাধ্যক্ষ মুহাম্মাদ ইয়ামিন, সহ-কোষাধ্যাক্ষ মুহাম্মাদ মোক্তার, মুহাম্মাদ বাতেন, মুহাম্মাদ শুভ, আসিফ, মুহাম্মাদ নাজমুল, জসিম, মাসুদ, সাইদ, সাদী, মুহাম্মাদ আকতার প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ