শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

মাদরাসায় হামলার তীব্র নিন্দা ও অপরাধীদের বিচারের আওতায় আনার আহবান বেফাকের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরের তালীমুল কুরআন ওয়াল হিকমাহ রহিমানগর কওমি মাদরাসায় হামলা, ভাঙ্গচুর, মাদরাসার অফিসে লুটপাট ও শিশুদের ভয়ভীতি প্রদর্শনের তীব্র নিন্দা ও অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান।

গতকাল বুধবার (৬ জানুয়ারি) বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর মহাসচিব মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে একটি টিম মাদরাসা পরিদর্শন শেষে পর্যালোচনা করার পর তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, মাদরাসা শিক্ষক কুরআনের হাফেজ মাওলানা ওমর ফারুক এর উপর অতর্কিত হামলা করা হয়েছে। ন্যাক্কারজনক এই হামলাকারীদের আইন নিজের হাতে তুলে নেওয়ার অপরাধে বিচারের আওতায় আনা জরুরি। বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মামলার আপেক্ষিক বিষয়ে সুষ্ঠু বিচারও কামনা করেন তিনি।

এদিকে গত (৬ জানুয়ারি) বুধবার সকালে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর প্রতিনিধি টিম গিয়েছে কচুয়া এলাকার হামলা হওয়া রহিমানগরের এ মাদরাসা পরিদর্শনে। বেফাকের সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান এর পরামর্শে ও বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক এর নেতৃত্বে বেফাকের প্রতিনিধিদল এ পরিদর্শনে যান।

এ সময় বেফাক প্রতিনিধি টিমে আরও ছিলেন বেফাকের সহকারী মহাসচিব মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা কেফায়েতুল্লাহ নোমানি, (খতিব, ৯ নং কেন্দ্রীয় জামে মসজিদ উত্তরা ঢাকা), আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব, কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের মাওলানা শামসুল ইসলাম জিলানি, চাঁদপুর জেলা বেফাক সাধারণ সম্পাদক মাওলানা ত্বহা খান, বেফাকের আমেলা সদস্য, চাঁদপুর জাফরাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা খাজা আহমাদুল্লাহ, কচুয়া জামিয়া ইসলামিয়া আহমদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফ প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ