রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

আরো ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১০০৭ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৭১৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জন।

আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত দুই সপ্তাহে সর্বোচ্চ ১ হাজার ৭ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জন। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৭১৮ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৯৬৬। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮ কোটি ৭৬ লাখ ৭২ হাজার ৮৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৮ লাখ ৯২ হাজার ৭৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬ কোটি ৩১ লাখ ৫৭ হাজার ৪৩২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৭১৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ