সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা চলতি মাসেই দেওয়া হবে এইচএসসির প্রবেশপত্র, কোন জেলায় কবে ‘মেঘনার পানি ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহ হবে’  ‘বাজেট বাস্তবায়নে ছলচাতুরি ও অপচয়ের অধিকার জনগণ কাউকে দেয়নি’

যেভাবে পরিষ্কার করা হয় সাফা-মারওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর নদভী।।

আল্লাহ তায়ালার নির্দশনসমূহের মধ্যে সাফা-মারওয়া অন্যতম। পাহাড় দুটি মসজিদে হারামের নিকটে অবস্থিত। সাফা পাহাড় থেকে এর দূরত্ব প্রায় ১০০ মি (৩৩০ ফুট)। মারওয়া পাহাড় থেকে এর দূরত্ব ৩৫০ মি (১১৫০ ফুট)। সাফা ও মারওয়ার মধ্যবর্তী দূরত্ব ৩০০ মি (৯৮০ ফুট)।

পবিত্র কাবা ও তার পবিত্র স্থানগুলোর পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে হারামাইন শরিফাইনের পরিচালনা কমিটি। এসব পবিত্র স্থানগুলোর পরিস্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে তাদের আলাদা পরিকল্পনাও রয়েছে৷ সাফা এবং মারওয়াও প্রতি সপ্তাহে নিয়মিত পরিষ্কার করা হয়।

মসজিদে হারামের গালিচা পরিষ্কারের ইনচার্জ ‘জাবের আল-ওয়াদানী’ বলেন, সাফা ও মারওয়া পাহাড় পরিচ্ছন্নতার প্রতি বিশেষ যত্ন নেয়া হয়৷ মসজিদে হারাম পরিষ্কার করার জন্য ব্যবহৃত উপকরণ ও সরঞ্জামাদি সাফা মারওয়া পাহাড় পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়।

তিনি বলেন, ঐতিহাসিক এই পাহাড় সাফা ও মারওয়া পরিষ্কার করার জন্য একটি দল গঠন করা হয়েছে। তারা প্রতিদিন পাহাড় এবং তার আশপাশ অত্যন্ত যত্নের সাথে পরিস্কার করে৷

এদিকে হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সির মহামারি প্রতিরোধক ও পরিবেশ সংরক্ষণ বিভাগের পরিচালক হাসান আল-সুওয়াহিরি বলেন, মসজিদে হারাম এবং অন্যান্য পবিত্র স্থানগুলিকে সব ধরণের পোকামাকড় এবং অন্যান্য ক্ষতিকারক বস্তু থেকে রক্ষা করার জন্য অন্তত ২০টি টিম গঠন করা হয়েছে৷ তারা মসজিদে হারাম এবং অন্যান্য জায়গাগুলি পরিস্কার করার সাথে সাথে পোকামাকড় ও বিনাশ করে থাকে। -আল আরাবিয়া উর্দূর অবলম্বনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ