রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ৭ হাজার ৬৮৭ জনের প্রাণহানি হলো।

আজ বুধবার (৬ জানুয়ারি), করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৬৮৯টি। আর দেশের মোট ১৮১টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,৫৪৪টি। এর মধ্যে ৯৭৮ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬.২৯ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ২ হাজার ৪২৯টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.৭১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৯৭৮ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জন। গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) করোনায় ২০ জনের মৃত্যুর খবর জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া করোনায় শনাক্ত হয়েছিলেন ৯৯১ জন।

-এট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ