বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ট্রাম্পসহ ৪৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারের আবেদন ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাক যুদ্ধ থেমে নেই ইরান আমেরিকার মধ্যে। শুরু থেকেই ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডের জন্য আমেরিকাকে দায়ী করে আসছিলো ইরান। এবার ইরান ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে।

আল জাজিরার খবরে জানা যায়, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৪৮ জন মার্কিন কর্মকর্তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে ইন্টারপোলের কাছে চিঠি পাঠিয়েছে ইরান।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইরানি বিচার বিভাগের মুখপাত্র গোলামহোসেন ইসমাইলি এই তথ্য জানিয়ে বলেন, সোলেইমানি হত্যায় জড়িত ট্রাম্পসহ ৪৮ মার্কিন কর্মকর্তাকে গ্রেপ্তার করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে চিঠি দিয়েছেন।

ইসমাইলি আরও বলেন, এই অপরাধের আদেশদাতা এবং বাস্তবায়নকারীদের ধরে সাজা দিতে বদ্ধ পরিকর ইসলামিক প্রজাতন্ত্রী ইরান।

২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন আইআরজিসি কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি। এ হত্যাকাণ্ডের আদেশ ট্রাম্প নিজেই দিয়েছিলেন বলে দাবি করছে ইরান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ