বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে: প্রতিমন্ত্রী নুর শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৬) দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর গুলিতে যাজক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক গির্জায় বন্দুকধারীর গুলিতে এক যাজক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। খবর সিএনএন

টেক্সাস রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে জানিয়েছেন, উইনোনা শহরে স্টারভিলে মেথোডিস্ট চার্চে রোববার গোলাগুলির পর একজন সন্দেহভাজনকারীকে আটক করা হয়েছে।

টেক্সাসের শেরিফ ল্যারি স্মিথ গণমাধ্যমকে জানান, গির্জার স্টোররুমে লুকিয়ে ছিলেন এক ব্যক্তি। পরে যাজক তাকে দেখে ফেলেন এবং তার দিকে বন্দুক তাক করেন। পরে ওই ব্যক্তি যাজককে জাপটে ধরে বন্দুক কেড়ে নিয়ে তাকে গুলি করেন। এতে যাজক নিহত হন। গুলি করার পর গির্জার গাড়ি নিয়েই পালিয়ে যান ওই বন্দুকধারী। তবে শেষ পর্যন্ত তাকে আটক করা হয়।

এদিকে স্মিথ কাউন্টি শেরিফের অফিস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ব্যক্তির নাম মাইত্রেজ ডিউন্টি উওলান। তাকে অস্ত্র প্রদর্শন, মারাত্মক শারীরিক আঘাত এবং হত্যার অভিযোগ আনা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ