রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায়

২১ বছরে নিচে ধূমপান করলে ৫ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুব শিগগিরই সিগারেটের ক্ষেত্রে নতুন আইন করছে ভারত সরকার। এই আইনে ১৮ বছর থেকে বেড়ে ২১ বছর পর্যন্ত যুবকদের সিগারেট পান করতে মানা।

জানা যায়, যদি ২১ বছর বয়সের আগে কেউ ধূমপান করে তাহলে তাকে গুনতে হতে পারে ৫ লাখ টাকা জরিমানা। অনাদায়ে ৫ বছরের কারাদণ্ড।

এরইমধ্যে ভারত সরকার Cigarettes and other Tobacco Products Amendment Act, 2020. নামক আইনের খসড়া করেছে। ওই খসড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় ধূমপানের বয়সসীমা ২১ করার বিষয়ে প্রস্তাবনা দিয়েছে।

এই বিল আইনে পরিণত হলে কেউ কোনো ২১ বছরের কম বয়সী পুরুষ বা নারীকে তামাকজাত নেশাদ্রব্য বিক্রি করতে পারবে না। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে এই নেশাদ্রব্যের দোকান থাকাও চলবে না।

এই বিলের সাত নম্বর ধারায় বলা হচ্ছে, আগামী দিনে একটি প্যাকেট হিসেবেই বিক্রি করতে হবে। সেটাই ন্যূনতম পরিমাণ। আলাদা করে খুচরো সিগারেট বিক্রি করলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে।

এই বিল আইনে পরিণত হলে এই ধরনের অপরাধে ৫ বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ