মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সৌদিতে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে এখন থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় চালু করা হচ্ছে। একই সঙ্গে সড়ক ও নৌপথে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হচ্ছে।

আজ রোববার (৩ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টায় দেশটিতে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে জানিয়েছে।

আরব নিউজ বলছে, যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্তেরে পর গত ২০ ডিসেম্বর অন্য দেশ থেকে সড়ক, নৌ ও আকাশপথে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি সরকার।

এই কয়দিন অতিবাহিত হওয়ার পর আজ থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে করোনার নতুন ধরনের সংক্রমণ রুখতে বেশকিছু শর্ত জুড়ে দিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

রিয়াদ সরকারের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য যেসব দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে, সেসব দেশ থেকে সৌদি নাগরিক নন এমন কেউ সৌদি আরবে আসতে চাইলে কমপক্ষে ১৪ দিন অন্য কোনো দেশে অবস্থান করে তারপর সৌদি আরবে ঢুকতে হবে। এরপর ১৪ দিন পার হলে তারা করোনামুক্ত কিনা তা প্রমাণ করতে পিসিআর টেস্টের ফলাফল লাগবে।

এরপরও নতুন ধরন শনাক্ত হওয়া দেশ থেকে কেউ সৌদি আরব আসলে তাদের বাড়িতে সাত দিনের পর্যবেক্ষণ রাখা হবে। এছাড়া ছয় দিনের মাথায় তাদের পিসিআর টেস্ট করাতে হবে।

তাছাড়া সৌদি নাগরিক যাদের মানবিক বা জরুরিভাবে প্রবেশের অনুমতি দেয়া হবে, তাদের সৌদি আরবে এসে কমপক্ষে ১৪ দিন বাড়িতে পর্যবেক্ষণে থাকতে হবে। তাদের দুইবার পিসিআর টেস্ট করাতে হবে। প্রথমবার সৌদি প্রবেশের ৪৮ ঘণ্টার মধ্যে এবং দ্বিতীয়বার কোয়ারেন্টিন শেষ হওয়ার ১৩ দিনের মাথায়।

এমনকি যেসব দেশে করোনার নতুন সংক্রমণ ধরা পরেনি যেসব দেশের ক্ষেত্রে পূর্বের সতর্কতা বহাল থাকবে। তাদেরকে সৌদি প্রবেশের পর সাত দিনের বা তিন দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়াও তাদের পিসিআর টেস্ট করাতে হবে।

গত মাসে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হয় করোনার নতুন স্ট্রেইন(ধরন)। করোনার এই নতুন ধরন উচ্চ মাত্রার সংক্রমিত হওয়ায় তা নিয়ে চিন্তিত বিশ্ববাসী। ইতোমধ্যে যুক্তরাজ্য ছাড়াও ফ্রান্স, সুইডেনসহ ইউরোপের অন্যান্য দেশ ও জাপান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, কানাডা এবং ভারতে এই নতুন ধরন শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

এ দিকে সৌদি আরবে করোনা শনাক্ত ও মৃত্যু দুই-ই কমেছে ব্যাপকভাবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২ জানুয়ারি) সেখানে মাত্র ১০২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত হয়েছে তিন লাখ ৬২ হাজার ৯৭৯ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় হাজার ২৩৯ জনের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ