সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে’ চট্টগ্রামের প্রবীণ আলেম শাহ সুলতান আহমদের ইন্তেকাল প্রফেসর হজরত হামীদুর রহমান রহ.-এর চলে যাওয়ার তিন বছর ‘ক্ষমতার ভাগ নয়, দেশ ও মানুষের কল্যাণই ইসলামী আন্দোলনের লক্ষ্য’ আলিয়া মাদ্রাসায় নিয়মিত ক্রীড়া অনুশীলন ও প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন কী-বোর্ডের ইংরেজি অক্ষর এলোমেলো থাকে কেন? ২ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কূটনৈতিক সমাধানের প্রত্যাশা থাকলেও আত্মরক্ষায় প্রস্তুত তেহরান: আরাঘচি

ভোট জালিয়াতির তদন্ত না হলে বাইডেনের পক্ষে ভোট দেবেন না একদল সিনেটর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনে ভোট জালিয়াতির তদন্ত না হলে জো বাইডেনের জয়ের পক্ষে ভোট দেবেন না বলে জানিয়েছেন একদল রিপাবলিকান সিনেটর।

টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের নেতৃত্বে ১১ জন সিনেটর ও নবনির্বাচিত সিনেটরদের কয়েকজন অভিযোগ খতিয়ে দেখার জন্য ১০ দিন দেরি করার দাবি জানিয়েছেন।

সিনেটরদের এক বিবৃতিতে জানানো হয়, নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতি, নির্বাচন আইন লঙ্ঘন ও ভোটদানের অন্যান্য অনিয়মের নজিরবিহীন অভিযোগ এসেছে। যদিও এই পদক্ষেপ সফল না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ বেশিরভাগ সিনেটর আগামী ৬ই জানুয়ারির ভোটে বাইডেনকে সমর্থন দেবেন।

ওই দিন আনুষ্ঠানিকভাবে ইলেক্টোরাল কলেজের ভোট গণনা করা হবে। সেই সঙ্গে ফল মেনে নেয়ার পক্ষে-বিপক্ষে ভোট দিবেন সিনেটররা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ