সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফল: সালমান এফ রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান (এমপি) বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনার চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছে। সারা বিশ্বে সরকারপ্রধানরা যখন করোনার চ্যালেঞ্জ মোকাবেলায় হিমশিম খাচ্ছেন, সেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা করোনা পরিস্থিতি সুন্দরভাবে মোকাবেলা করতে পেরেছি।’

মুজিব শতবর্ষ উপলক্ষে শনিবার (২ জানুয়ারি) ঢাকার দোহারে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পের শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান এ কথা বলেন।

এ কর্মসূচিতে দোহারের নয়াবাড়ী ইউনিয়নের ধোয়াইর গ্রামে নদীপারের পাঁচ শতাধিক দরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়।

সালমান এফ রহমান আরো বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় দেশের জনগণের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে, যার প্রমাণ এরই মধ্যে সবাই পেয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে।

চিকিৎসাসেবা কার্যক্রমে বিশেষ অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, করোনা মহামারিতে পৃথিবীর বড় বড় দেশের রাষ্ট্রনায়করা যখন জনগণের কাছে অসহায়ত্ব প্রকাশ করেছেন, তখন প্রধানমন্ত্রী দেশের জনগণকে আশার আলো দেখিয়েছেন।

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ