সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

ফতুল্লায় এমপি সেলিম ওসমানের গার্মেন্টসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমানের মালিকানাধীন রফতানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠান ‘উইজডম এ্যাটায়ার্স লিমিটেড’ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত কারখানাটির ডাইং সেক্টরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কারখানার বিপুল পরিমাণ থান কাপড় পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে মণ্ডলপাড়া ও ফতুল্লার বিসিক ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কারখানা সূত্রে জানা গেছে, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে কারখানা বন্ধ ছিল। ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ডাইং সেক্টরে থাকা বিপুল পরিমাণ ফেব্রিকস পুড়ে গেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে কত টাকার মালামাল পুড়ে গেছে তা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল-আরেফিন জানান, উইজডম এ্যাটায়ার্সের ডাইং সেক্টরের ডাস্টে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে মণ্ডলপাড়া ও ফতুল্লা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছি। আগুন নিয়ন্ত্রণের তদারকি করেছি।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যমানের মালপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে আমাদের কাছে দাবি করছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে বলতে পারব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ