শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ইরান-পাকিস্তান-তুরস্ক রেল লাইন চালু হওয়ার সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি প্রজাতন্ত্র ইরান, পাকিস্তান এবং তুরস্ক একটি রেল লাইন পুনরায় চালু করার পরিকল্পনা করেছে। তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে ইরানের রাজধানী তেহরানকে সংযুক্ত করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছাবে রেল লাইনটি। পর্যায়ক্রমে লাইনটি চীন পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

সংবাদ মাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে ইরান, পাকিস্তান ও তুরস্ক একটি কন্টেইনার ট্রেন উদ্বোধন করেছিল। তিন দেশই সব সময় মালামাল পরিবহনের পাশাপাশি যাত্রীবাহী ট্রেন চালু করতে চায়। তবে সেই উদ্যোগটি শুধুমাত্র পরীক্ষার পর্যায়ে ছিল। তবে তা আর পূর্ণমাত্রায় চালু হয়নি।

প্রতিবেদনে আরো বলা হয়, এখন চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত হতে যাওয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে এ তিন দেশের যাত্রীবাহী রেললাইন সংযুক্ত হতে যাচ্ছে। তিন দেশের মধ্যে যে রেললাইন রয়েছে সেটি ছয় হাজার ৫৪০ কিলোমিটার দীর্ঘ। সমুদ্রপথে তুরস্ক থেকে পাকিস্তানের রাজধানী পর্যন্ত পৌঁছাতে ২১ দিন সময় লাগে। আর রেলপথে লাগবে ১০ দিন। পরে এ রেলপথটি পাকিস্তান থেকে চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশে পর্যন্ত বিস্তৃত করা সম্ভব।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ